রথযাত্রার আগেই রাজ্যের বাড়ি বাড়ি পৌঁছাবে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ

আমুদরিয়া নিউজ: আগামী ২৭ জুন রথযাত্রা। তার আগেই রাজ্যের প্রত্যেকটি বাড়িতে পৌঁছে যাবে দিঘার জগন্নাথধামের ছবি ও প্রসাদ। আগামী ১৭ জুন থেকেই রাজ্যজুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। শহর–শহরতলি, জেলা সব জায়গায় পাঠানো হবে একটি ‘‌বিশেষ বাক্স’‌। তাতে থাকবে মন্দিরের একটি ছবি, একটি করে প্যারা ও গজা। দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করে প্রত্যেক বাড়িতে প্রসাদ পাঠানো হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *