পেরুতে ৫.৬ মাত্রার ভূমিকম্প, মৃত ১

আমুদরিয়া নিউজ:  ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। রবিবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে পেরুর রাজধানী লিমা এবং তার পাশ্ববর্তী অঞ্চল। তারপরই গোটা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমেরিকার ভূ-বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল পেরুর রাজধানী লিমা থেকে ১৪ মাইল দূরে ক্যালাও শহরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৭ কিলোমিটার গভীরে। লিমায় বেশ কিছু বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলেও খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং বেশ কিছু স্কুলও। ক্যালাও শহরে দেওয়াল চাপা পড়ে  ১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩৬।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *