ভারী মূল্য চোকাতে ভারত প্রস্তুত, ট্রাম্প শুল্ক চাপাতেই স্পষ্ট জানালেন মোদি

আমুদরিয়া নিউজ: বুধবারই ভারতের পণ্যের উপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তের পালটা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার স্পষ্ট বক্তব্য, ভারত কখনই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করেন মোদী। সেখানেই তিনি বলেন, “কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনও কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।” তার পরেই ইঙ্গিতপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, ব্যক্তিগত ভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।” বুধবার ভারতের উপর বাড়তি শুল্কের ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দেন। তাঁর বক্তব্য, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে রাশিয়ার থেকে তেল কিনছে ভারত সরকার। তাই ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হল’। আগামী ২৭ অগস্ট থেকে তা কার্যকর করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *