পটনা বিমানবন্দরে বৈভবের সঙ্গে দেখা মোদির, বিহারের ছেলের পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী

আমুদরিয়া নিউজ: রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলে এ বারের আইপিএলে আলোড়ন ফেলেছেন বছর ১৪-র বৈভব সূর্যবংশী। তার ব্যাটিং এ মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। মাঠে ব্যাট হাতে তাণ্ডব দেখে মুগ্ধ খোদ নরেন্দ্র মোদি। এবার কিশোর ব্যাটারের সঙ্গেও দেখা করলেন তিনি। শুক্রবার বিহারের কারাকাটের জনসভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাটনা বিমানবন্দরে বৈভবের সঙ্গে সাক্ষাৎ হয় নরেন্দ্র মোদির। সঙ্গে ছিল বৈভবের বাবা-মাও। সোশাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। বৈভবের হাত ধরে, কাঁধে চাপড় মেরে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেই সাক্ষাতের ছবি এক্স হ্যান্ডেলে প্রকাশ করে মোদি লেখেন, ‘ক্রিকেটদুনিয়ায় আলোড়ন ফেলে দেওয়া বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা হল পাটনা বিমানবন্দরে। গোটা দেশ তার ক্রিকেটীয় প্রতিভায় মুগ্ধ। ওর ভবিষ্যতের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *