ফের চোখ রাঙাচ্ছে কোভিড, দেশে সক্রিয় রোগী প্রায় ৩ হাজার

আমুদরিয়া নিউজ: দেশে ফের হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৭১০। গত ২৬ মে সংখ্যাটা ছিল ১,০১০ জন। অর্থাৎ পাঁচ দিনে প্রায় ১৭০০ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। সরকারি হিসাবে বলছে, এই মুহূর্তে কেরলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,১১৪ জন। কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে আক্রান্ত সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪২৪। দিল্লিতে সক্রিয় করোনা রোগী ২৯৪ এবং গুজরাটে ২২৩ জন। কেন্দ্রের হিসাব বলছে, এই মুহূর্তে বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১৬ জন।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *