কেরল সফরে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার, কেমন আছেন মুর্মু?

আমুদরিয়া নিউজ: কেরল সফরে গিয়ে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন দ্রৌপদী মুর্মু। ৪ দিনের কেরল সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে। কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সময়ে রাষ্ট্রপতি হেলিকপ্টারের ভিতরেই ছিলেন। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি মুর্মুকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয়। ঘটনায় কেউ আহত হননি বলেই জানা যাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *