রাঘব-পরিণীতির পরিবারে আসছে নতুন সদস্য, সুখবর দিলেন অভিনেত্রী

আমুদরিয়া নিউজ: অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার পরিবারে আসছে নতুন সদস্য। সোমবার ইনস্টাগ্রামে সুখবর জানালেন অভিনেত্রী। তিনি একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন। তার উপর লেখা, এক যোগ এক সমান সমান তিন। পাশপাশি অভিনেত্রী লেখেন, ‘‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’’ উল্লেখ্য, ২০২৩ সালে বিয়ে করেছিলেন পরিণীতি ও রাঘব। রাজস্থানের উদয়পুরে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। দুই বছরের মধ্যেই তাঁদের ঘরে আসছে নতুন অতিথি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শুভেচ্ছার বন্যা বইছে দম্পতির জন্য। যদিও সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *