টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

আমুদরিয়া নিউজ : বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠল প্যারাগুয়ে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক অরল্যান্ডো গিল। তিনি কাই হাভার্টজ ও নিক ভল্টেমাডের শট রুখে দেন, আর জনাথন তাহের শট বার উড়িয়ে যাওয়ায় জয়সূচক পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়েকে ঐতিহাসিক জয় এনে দেন হোসে কানালে। ম্যাচে প্রথমে হুলিও এনসিসো প্যারাগুয়েকে এগিয়ে দিলেও পরে সমতা ফেরান হাভার্টজ। অতিরিক্ত সময়ে তাহ গোল করলেও VAR-এ তা বাতিল হয়। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে হারল জার্মানি। ২৬ বছর বয়সি, ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার অরল্যান্ডো গিল বর্তমানে আর্জেন্টিনার সান লরেঞ্জো ক্লাবে খেলেন। বিশ্বকাপের আগে কিংবদন্তি হোসে লুইস চিলাভার্ট তাঁর সমালোচনা করলেও জার্মানির বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সে সেই সব সমালোচনার জবাব দিলেন গিল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *