বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ ক্রিকেট কভারের অনুমতি দেবে আইসিসি

আমুদরিয়া নিউজ : ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে বাংলাদেশের সাংবাদিকদের আবেদন খারিজ করেছে আইসিসি, এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়া জানাল ক্রিকেট নিয়ামক সংস্থা। মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে এক কর্তা জানান, বাংলাদেশ থেকে বিশ্বকাপ ক্রিকেট কভারের জন্য প্রচুর আবেদন পড়েছে। একেকটি দেশ থেকে ৪০ জনের বেশি সাংবাদিককে আইসিসির পক্ষে অনুমতি দেওয়া হয় না। এবার বাংলাদেশ শেষ মুহূর্তে খেলতে না চাওয়া স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। সে দেশের কথাও ভাবতে হচ্ছে আইসিসিকে। শীঘ্রই বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে কারা বিশ্বকাপ ক্রিকেট কভারের অনুমতি পাবেন তা জানিয়ে দেবে আইসিসি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *