বিতর্কের জেরে বাতিল হল অস্ট্রেলিয়ার সাহিত্য উৎসব অ্যাডিলেড রাইটার্স উইক

আমুদরিয়া নিউজ : অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সাহিত্য উৎসব অ্যাডিলেড রাইটার্স উইক তীব্র বিতর্কের জেরে বাতিল করা হয়েছে। প্যালেস্টিনীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় লেখক ও মানবাধিকারকর্মী রান্ডা আবদেল-ফাত্তাহকে অনুষ্ঠানসূচি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর একের পর এক লেখক অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান এবং বোর্ড সদস্যদের পদত্যাগ শুরু হয়। উৎসব কর্তৃপক্ষ জানায়, সিডনির বন্ডি বিচে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে ইহুদি সম্প্রদায়ের অনুভূতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তারা স্বীকার করেছে, এতে বিভাজন আরও বেড়েছে এবং সৃষ্ট ক্ষোভের জন্য দুঃখ প্রকাশ করেছে। উৎসবের পরিচালক লুইস অ্যাডলার এই পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন। তাঁর প্রতিবাদের পর নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নসহ প্রায় ১৮০ জন লেখক উৎসব বয়কট করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পুরো উৎসবই বাতিল করা হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *