আমুদরিয়া নিউজ: ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে প্রকাশ্য বিতর্কে জড়ালেন ইলন মাস্ক ও মুকেশ আম্বানি। এক্সে আম্বানিকে ‘ভারতের আসল বস’ বলে কটাক্ষ করেন মাস্ক। তাঁর অভিযোগ, ভারতে স্টারলিঙ্কের পরিষেবা চালুর ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, যার ফলে প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, মাস্কের অভিযোগ খারিজ করে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ভারতে কোনও সংস্থাকেই একচেটিয়া আধিপত্যের সুযোগ দেওয়া হবে না। স্টারলিঙ্ক-সহ স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্ধারিত নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। এই বিতর্কে এখনও রিলায়েন্সের তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে আসেনি।
Total Views:
0