দিল্লির SIR-এ প্রাক্তন RBI গভর্নর-সহ একাধিক বিশিষ্ট ভোটারকে নোটিস

আমুদরিয়া নিউজ: দিল্লিতে ভোটার তালিকার SIR ঘিরে একাধিক বিশিষ্ট ভোটারের কাছে নোটিস পাঠানো হয়েছে। তালিকায় রয়েছেন প্রাক্তন RBI গভর্নর বিমল জালান এবং প্রাক্তন বায়ুসেনা প্রধান এন.এ.কে. ব্রাউন। তাঁদের ক্ষেত্রে আগের SIR-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না পাওয়াকে কারণ হিসেবে দেখানো হয়েছে।

নির্বাচন দফতরের তথ্য অনুযায়ী, দিল্লির খসড়া ভোটার তালিকায় ৯৭ লক্ষের বেশি ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩৩.১৩ লক্ষ ভোটারের নথিতে কোনও না কোনও অসঙ্গতি চিহ্নিত করে নোটিস পাঠানো হয়েছে। অনেক ক্ষেত্রেই বর্তমান তথ্যের সঙ্গে ২০০২ সালের আগের SIR-এর তথ্যের মিল পাওয়া যায়নি।

নোটিস পাওয়া অন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অভিষেক মনু সিংভি, প্রাক্তন IRS আধিকারিক উদিত রাজ, প্রাক্তন CBDT চেয়ারম্যান প্রমোদচন্দ্র মোদি, ইতিহাসবিদ রোমিলা থাপার এবং আইনজীবী ইন্দিরা জয়সিং।

তবে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর স্পষ্ট করেছে, নোটিস দেওয়া মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়। সংশ্লিষ্ট ভোটারদের নথি দিয়ে নিজেদের তথ্য যাচাই ও দাবি জানানোর সুযোগ রয়েছে। দাবি-আপত্তির প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং দিল্লির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত তারিখ ৪ নভেম্বর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *