আমুদরিয়া নিউজ: তাইওয়ানকে অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তুলেছে পিয়ংইয়ং। ৭ অক্টোবর বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
পিয়ংইয়ংয়ের দাবি, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। তাইওয়ানে মার্কিন এফ-১৬ভি যুদ্ধবিমানের উপস্থিতিরও নিন্দা জানিয়েছে তারা।
সম্প্রতি তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম দুটি পৌঁছেছে। এর পরই ওয়াশিংটনের বিরুদ্ধে সরব হলো উত্তর কোরিয়া।
Total Views:
0