এখনই সুপার নিউমেরারি পদে কোনও নিয়োগ করা যাবে না, জানাল হাইকোর্ট

আমুদরিয়া নিউজ: উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে এখনই কোন নিয়োগ করা যাবে না। এই বিষয়ে সিঙ্গেল বেঞ্চের অন্তর্বতী স্থগিতাদেশের রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি স্মীতা দাস দে এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানান,  সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর এখনই কোনও হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। আদালত বলেছিল অতিরিক্ত শূন্যপদে এখনই কোনও নিয়োগ করা যাবে না। ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চও।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *