বছরভর ৩ হাজার টাকা! টোল ট্যাক্সের জন্য এবার বার্ষিক পাস আনছে কেন্দ্র

আমুদরিয়া নিউজ: সারা বছর টোল ট্যাক্স দেওয়ার হাত থেকে রেহাই পেতে চলেছেন লক্ষ লক্ষ যাত্রী। ফাস্ট ট্যাগের বার্ষিক পাস চালু করতে চলেছে কেন্দ্র। বুধবার এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়করি। তিনি জানান, আগামী ১৫ অগস্ট থেকে চালু হতে চলেছে ফাস্ট্যাগের বার্ষিক পাসের ব্যবস্থা। তার দাম হবে তিন হাজার টাকা। ওই পাস কিনলে তার মেয়াদ থাকবে এক বছর। তাতে টোল প্লাজ়া দিয়ে সব মিলিয়ে ২০০ বার যাতাযাত করতে পারবেন গ্রাহকেরা। যদি এক বছরের আগেই কোনও গ্রাহক ২০০ বার যাতায়াত করে ফেলেন, তা হলে আবার তাঁকে নতুন করে পাস কিনতে হবে। আপাতত এই ব্যবস্থা শুধু ব্যক্তিগত গাড়িগুলির জন্যই চালু হচ্ছে। বেসরকারি বাণিজ্যিক গাড়ির জন্য প্রযোজ্য হবে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *