আমুদরিয়া নিউজ: কেদারনাথ যাত্রার পথে ভূমিধসের কারণে মৃত্যু হল দুই পুণ্যার্থীর। ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গলচট্টির কাছে পাহাড়ি পথে আচমকা ধস নামে। উঁচু থেকে গড়িয়ে নেমে আসতে থাকে বড় বড় পাথর। তাতেই আহত হন পুণ্যার্থীরা। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আরও তিন জন জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ ও পুলিশ আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকার্য। আহতদের গৌরীকুণ্ডের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ধসের জেরে সাময়িকভাবে যাত্রা কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।
Total Views:
0