আমুদরিয়া নিউজ: ফুটবল থেকে অবসরের পর অন্তত এক বছর নিজের মতো করে জীবন কাটাতে চান ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। নতুন কোনও পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা নেই তাঁর। ইচ্ছা হলে ফুটবল খেলবেন, আর না হলে বিশ্রাম নেবেন।
ব্রাজিলের অনুষ্ঠান ‘ভারান্দা গুরমে’-তে সাক্ষাৎকারে অবসর-পরবর্তী পরিকল্পনার কথা জানান সান্তোসের এই ফরোয়ার্ড। সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং পছন্দের কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
তবে কবে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন, তা এখনও নিশ্চিত করেননি ৩৪ বছর বয়সি নেইমার। সান্তোসের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
Total Views:
1