অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন যাচাই

আমুদরিয়া নিউজ:  রাজ্যে জুন মাস থেকেই চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন, তবে তার আগে শুরু হয়েছে কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া। সরকার জেলাশাসকদের লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে এবং এতে বহু নাম বাদ পড়তে পারে বলে জানা গিয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, মৃত ব্যক্তি, অনুপস্থিত ভোটার বা ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হবে। এছাড়া ভারতীয় নাগরিক নন বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদেরও প্রকল্পের বাইরে রাখা হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী, সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এই সুবিধা পাবেন না। আয়করদাতাদের নামও বাদ যাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *