নিউ ফরাক্কায় রেললাইনে ধস, বিপাকে যাত্রীরা

আমুদরিয়া নিউজ: টানা বৃষ্টির মধ্যেই নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় ব্যাহত হল ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোরে ফরাক্কা ব্যারেজের কাছে আপ লাইনের একাংশ বসে যায়। এর জেরে দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস ও যোগবাণী এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত মেরামতির কাজ শুরু করেছে রেল। আপাতত বিকল্প সিঙ্গেল লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *