আমুদরিয়া নিউজ:তারাপীঠের হোটেল ‘বিদেশিনী’-তে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯। হোটেল মালিক কল্যাণ পাল তাঁর বাবা প্রবীর পালকেও গ্রেফতার করেছে পুলিশ।
আগুন লাগার সময় হোটেলে ছিলেন ৪৩ জন। ২২ জনকে উদ্ধার করা হলেও এখনও কয়েকজনের খোঁজ মেলেনি। তাঁরা হোটেল সংলগ্ন পুকুরে ঝাঁপ দিয়েছে বলে আশঙ্কা পুলিশের। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান। মৃত ৯ জনের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন, যার মধ্যে দুই শিশু।
Total Views:
0