আমুদরিয়া নিউজ : বারাণসী পৌরনিগম শহরের ভেতর থেকে মাছ ও মাংসের দোকান সরিয়ে শহরতলির নির্দিষ্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মেয়র অশোক কুমার তিওয়ারির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রথম পর্যায়ে রামনগর, সুজাবাদ, গণেশপুর, অবলেশপুর ও শিবপুর এলাকায় দোকানগুলি স্থানান্তরিত করা হবে ব্লে জানা গিয়েছে । প্রশাসনের দাবি, এতে পরিচ্ছন্নতা, যান চলাচল ও নগর ব্যবস্থাপনা উন্নত হবে। তবে এই সিদ্ধান্তে ব্যবসায়ী ও আমিষভোজীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির ও গঙ্গার ঘাট সংস্কারের পর বারাণসীকে আরও ধর্মীয় ও পর্যটকবান্ধব করে তোলার উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে।