ফুটবল ফেডারেশনের বৈঠকে নতুন ভাবনা

আমুদরিয়া নিউজ  : ভারতীয় ফুটবল ফেডারেশনের নাম পরিবর্তনের প্রস্তাব উঠেছে। All India Football Federation (AIFF)-এর পরিবর্তে ফুটবল ফেডারেশন অফ ভারত (FFB) নাম করার দাবি জানানো হয়েছে। দিল্লিতে ফেডারেশনের বিশেষ বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে এবং অনুমোদনের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠানো হবে। পরে প্রয়োজন হলে FIFA-র কাছেও নাম পরিবর্তনের আবেদন করা হবে।

এছাড়াও অনূর্ধ্ব-১২ স্তর থেকে শুরু করে দেশের সব ফুটবল ম্যাচের আগে জাতীয় সংগীতের পাশাপাশি বন্দে মাতরমগাওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফেডারেশনের বৈঠকে এই দুই প্রস্তাবে কোনও রাজ্য সংস্থার আপত্তি আসেনি বলে জানানো হয়েছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *