গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের

#LPGCylinder #PNGConnection #CentralGovernment #GasGuideline #EnergyCrisis #IndiaNews

আমুদরিয়া নিউজ : বাড়িতে পাইপলাইন দিয়ে প্রাকৃতিক গ্যাস সংযোগ থাকলে এখন থেকে আর রান্নার গ্যাসের LPG সিলিন্ডার রাখা যাবেনা বলেই কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশ। শনিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একটি বিজ্ঞপ্তি মাধ্যমেই এই নির্দেশ দিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকটের কারণেই এই সিদ্ধান্ত। জানা যায় সরকারি নির্দেশ অনুযায়ী যেসব বাড়িতে পিএনজি অর্থাৎ প্রাকৃতিক গ্যাস সংযোগ রয়েছে এবং এলপিজি সিলিন্ডার রয়েছে, তাদের অবিলম্বে এলপিজি সিলিন্ডারটি ফেরত দিতে হবে। তাছাড়া ওই পিএনজি সংযোগ যাদের বাড়িতে রয়েছে, তারা নতুন করে এলপিজি সংযোগ আবেদন করতে পারবে না। নির্দেশ অমান্য হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *