অন্য মামলায় আবারও গ্রেপ্তার চিন্ময়কৃষ্ণ!

আমুদরিয়া নিউজ: গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন দিয়েছিল বাংলাদেশের হাইকোর্ট। তবে তাঁর জেলমুক্তির আগেই চিন্ময়কৃষ্ণকে ফের গ্রেফতার করা হচ্ছে অন্য একটি মামলায়। চট্টগ্রাম আদালত তাঁকে ‘শোন অ্যারেস্টের’ (গ্রেফতার হওয়া ব্যক্তিকে আবার গ্রেফতার) নির্দেশ দিয়েছে। গত বছরের নভেম্বর মাসে চিন্ময়কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে অশান্তি ছড়ায়। সেই হিংসায় প্রাণ যায় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ, আদালতচত্বরে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় সাইফুলকে।

সেই ঘটনাতেই এ বার চিন্ময়কৃষ্ণকে আবার গ্রেফতার করার নির্দেশ দিয়েছে আদালত। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদনই সোমবার চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ মঞ্জুর করেন এবং ‘শোন অ্যারেস্ট’-এর নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রদ্রোহ মামলায় দীর্ঘ পাঁচ মাস জেলে থাকার পর অবশেষে হাই কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। তবে সেই আবেদনের বিরোধিতা করে উচ্চতর আদালতে জামিন স্হগিতের আর্জি জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *