বন্যার ক্ষতি সামলাতে নেপালের প্রয়োজন হতে পারে ৫ বিলিয়ন ডলার

আমুদরিয়া নিউজ:বন্যায় বিধ্বস্ত নেপাল পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। তবে এটি প্রাথমিক হিসাব, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন এখনও চলছে।

বন্যায় নেপাল ও তিব্বতে ৬০০-র বেশি মানুষের মৃত্যু এবং ২ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ভেসে গেছে বহু সেতু ও রাস্তা, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জলবিদ্যুৎকেন্দ্র। অর্থমন্ত্রীর মতে, ২০১৫ সালের ভূমিকম্পের তুলনায় এবারের পুনর্গঠনে কম অর্থ লাগতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *