আমুদরিয়া নিউজ: কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানের কাছে মাত্র এক মাসের মধ্যে ১৫টি হাতির রহস্যময় মৃত্যু পরিবেশবিদদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (KWS) জানিয়েছে, মৃত হাতিগুলোর শরীরে পক্ষাঘাতের লক্ষণ দেখা গেছে, যা টমেটো চাষে ব্যবহৃত কীটনাশকের সায়ানাইড বিষক্রিয়ার দিকে ইঙ্গিত করে। তবে স্থানীয় কৃষক ও বন্যপ্রাণী সংরক্ষণবাদীদের একাংশ এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, কারণ তাঁদের মতে দীর্ঘ কয়েক দশক ধরে এই এলাকায় চাষাবাদ হলেও এমন ঘটনা আগে কখনও ঘটেনি। হাতি চলাচলের মূল করিডোরে গড়ে ওঠা এই খামারগুলির রাসায়নিক ব্যবহার এখন কেনিয়ার বন্যপ্রাণী সুরক্ষায় এক বড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে।
Total Views:
0