ভাষা বদলের স্বাধীনতা: যেভাবে নতুন রূপ পেল ‘আমেরিকান ইংলিশ’

আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ব্রিটিশ ও আমেরিকান ইংরেজির বিবর্তনের এক চমকপ্রদ ইতিহাস সামনে এসেছে। ১৭৭৬ সালে রাজনৈতিক স্বাধীনতার পর আমেরিকার নিজস্ব ভাষাগত পরিচয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। তৎকালীন প্রেসিডেন্ট থমাস জেফারসন এবং অভিধানপ্রণেতা নোয়া ওয়েবস্টার এই রূপান্তরের প্রধান কারিগর ছিলেন।
ওয়েবস্টার বিশ্বাস করতেন, একটি স্বাধীন জাতির নিজস্ব ভাষা থাকা উচিত। তাঁর হাত ধরেই ব্রিটিশ বানানের ‘honour’ বা ‘favour’ থেকে ‘u’ বাদ দিয়ে ‘honor’ ও ‘favor’ এবং ‘centre’ বদলে ‘center’ লেখার নিয়ম চালু হয়। পাশাপাশি ‘deadline’-এর মতো নতুন শব্দ যুক্ত হয়ে ভাষাটিকে ব্রিটিশদের চেয়ে আলাদা ও শক্তিশালী করে তোলে। আজ বিশ্বজুড়ে এই আমেরিকান ইংরেজিই সংস্কৃতির অন্যতম প্রধান চালিকাশক্তি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *