আমুদরিয়া নিউজ : ‘সারভাম কাজে’ (Sarvam Kaze)AI চালিত ওয়্যারেবল চশমা চোখে দিয়ে পরীক্ষা করে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি দেখতে সাধারণ চশমার মত হলেও যার কার্যকারিতা প্রযুক্তি মহলে শোরগোল ফেলেছে। এটি চোখে পড়লে দেখা ও শোনার পাশাপাশি প্রশ্নের উত্তর দিতেও সক্ষম হবে। সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায় এই ‘স্মার্টচশমার’ ডিজাইন ভারতেই তৈরি হয়েছে। Sarvam-এর নিজস্ব AI প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে যা ভারতীয় ভাষার পাশাপাশি আঞ্চলিক প্রেক্ষাপট বুঝতেও সাহায্য করবে।
Total Views:
0