নতুন রেকর্ড গড়লেন মোদী

আমুদরিয়া নিউজ : ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।

১২ বছরেরও বেশি সময় ধরে গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন মোদী। ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মুখ্যমন্ত্রীত্ব এবং প্রধানমন্ত্রীত্ব মিলিয়ে মোট ৮,৯৩১ দিন (২৪ বছর ১৭১ দিন) ধরে সরকারপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের নামে। ১৯৯৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এ বার সেই রেকর্ডকে ছাপিয়ে নতুন নজির গড়লেন নরেন্দ্র মোদী।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *