বিধানসভায় আচমকা অসুস্থ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, নিয়ে যাওয়া হল এসএসকেএম-এ

আমুদরিয়া নিউজ: সোমবার বিধানসভায় আচমকা অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। জানা গিয়েছে, এ দিন বিধানসভায় এসে লবি দিয়ে নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন বলাগড় কেন্দ্রের বিধায়ক। চলতে চলতেই হঠাৎ মাটিতে মুখ থুবড়ে পড়ে যান প্রবীণ এই বিধায়ক। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। আশপাশের ঘর থেকে আওয়াজ শুনে দ্রুত ছুটে আসেন অন্য বিধায়করা। ছুটে আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও । এরপরই খবর দেওয়া হয়, বিধানসভার মেডিকেল ইউনিটে। তারা এসে প্রাথমিক পরীক্ষা করে জানান, মনোরঞ্জনবাবুর রক্তচাপ স্বাভাবিক মাত্রার অনেকটাই বেশি। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে এসএসকেএম-এ দিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।  ২০২১ সালে বলাগড় কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে হারিয়ে বিধায়ক হন মনোরঞ্জন ব্যাপারী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *