যুদ্ধকালীন পরিস্হিতিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ ক্ষমতা দিল শাহি মন্ত্রক

আমুদরিয়া নিউজ:ভারত-পাক যুদ্ধের আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রক শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি দিয়ে বলেছে, ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারা অনুযায়ী প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করতে পারেন রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা।

যার সাহায্যে যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে জনগণ, সরকারি সম্পত্তি রক্ষা, প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য দ্রুত পদক্ষেপ করতে পারে। এই বিধি অনুযায়ী জনতা ও সম্পত্তি রক্ষায় জরুরি পদক্ষেপ করতে পারবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। জল, বিদ্যুৎ, হাসপাতাল এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জরুরি পদক্ষেপ করা যাবে। অসামরিক প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে মানতে হবে না নিয়ম। শাহের মন্ত্রকের এই নির্দেশ আসার অর্থ হল – দেশের যেকোনও প্রান্তে যদি এখন কোনও হামলার ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তার স্বার্থে যা যা পদক্ষেপ করা দরকার, তা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলিই দ্রুততার সঙ্গে করতে পারবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *