আমুদরিয়া নিউজ: দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি যাত্রীবাহী বিমান মাঝআকাশে চরম নাটকীয়তার সাক্ষী হলো। ওড়ার মাত্র দুই ঘণ্টার মাথায় ককপিটের ভেতরেই মূল চালক ও সহ-চালকের মধ্যে তীব্র হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে বিমানটি থেকে আচমকা ছিনতাইয়ের বিপৎসংকেত পাঠানো হয়, যা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক মহলে আতঙ্ক সৃষ্টি করে।
যদিও পরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট করে জানায় যে, এটি কোনো ছিনতাইয়ের ঘটনা ছিল না, বরং পাইলটদের অভ্যন্তরীণ গোলমালের জের। তবে মাঝআকাশে বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করায় যাত্রীরা প্রাণের ভয়ে চিৎকার করতে থাকেন। শেষ পর্যন্ত উড়োজাহাজটির রুট ঘুরিয়ে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়। পাইলটদের এমন অপেশাদার আচরণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
Total Views:
0