বিদ্যুৎ কেন্দ্রের বদলে ঘরের ব্যাটারি! মার্কিন রাজ্যের অভিনব উদ্যোগ

আমুদরিয়া নিউজ: প্রাকৃতিক দুর্যোগের জেরে বারবার বিদ্যুৎ বিপর্যয়ের হাত থেকে বাঁচতে আমেরিকার ভার্মন্ট রাজ্য এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। হাজার হাজার সাধারণ বাড়ির ছাদে বসানো সৌরশক্তি চালিত হোম ব্যাটারিকে একসঙ্গে যুক্ত করে তৈরি করা হয়েছে একটি বিশাল “ভার্চুয়াল বিদ্যুৎ কেন্দ্র”। এটি বর্তমানে এই অঞ্চলের অন্যতম প্রধান শক্তির উৎস হয়ে উঠেছে।
সাম্প্রতিক সময়ে চরম প্রতিকূল আবহাওয়ার কারণে এই রাজ্যে ঘনঘন লোডশেডিং হচ্ছিল। আগে বাসিন্দারা বাধ্য হয়ে ক্ষতিকারক গ্যাস জেনারেটর ব্যবহার করতেন। কিন্তু এই নতুন সরকারি প্রকল্পের ফলে এখন আর গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হচ্ছে না। এই অভিনব প্রযুক্তি সাধারণ মানুষকে সস্তায় ও নিরবচ্ছিন্নভাবে দূষণহীন পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করছে, যা বিশ্বজুড়ে পরিবেশ ও শক্তি সংকটের মোকাবিলায় একটি নতুন দিশা দেখাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *