আমুদরিয়া নিউজ: দিল্লিতে শনিবার প্রস্তাবিত বিক্ষোভকে ঘিরে গণপরিবহণে নিষেধাজ্ঞা নিয়ে বড় হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তার কারণে মেট্রো ও রেল পরিষেবা নিয়ন্ত্রণ করা গেলেও সম্পূর্ণ বন্ধ করা যাবে না।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখার নামে সাধারণ মানুষের যাতায়াত স্তব্ধ করা চলবে না। আদালতের পর্যবেক্ষণের পর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় সম্মত হয়েছে কেন্দ্র।
এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজারেরও বেশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছে। সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো ও রেল চলাচল নিয়ে সংশোধিত নির্দেশিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
Total Views:
0