আমুদরিয়া নিউজ : ভারতীয় আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম, মধ্য ও উপদ্বীপীয় ভারতের বহু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। একাধিক জায়গায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৫ ডিগ্রি বা তার বেশি, যা তীব্র গরমের পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
তাপপ্রবাহের ফলে ডিহাইড্রেশন, হিট ক্র্যাম্প, হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই পর্যাপ্ত জল পান, রোদ এড়িয়ে চলা, হালকা পোশাক পরা এবং শিশু, প্রবীণ ও বাইরে কাজ করা মানুষদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।