ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তিতে বাজারে দুর্দান্ত র‍্যালি

আমুদরিয়া নিউজ : বহু প্রতীক্ষিত ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই শেয়ারবাজারে জোরালো র‍্যালি দেখা গেছে। মঙ্গলবার বাজার খোলার পর সেনসেক্স প্রায় ২,৩০০ পয়েন্ট ও নিফটি ৭০০ পয়েন্টের বেশি লাফ দেয়। আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানোয় দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরে। বিশেষজ্ঞদের মতে, আইটি, ফার্মা, স্পেশালটি কেমিক্যালস, অটো অ্যানসিলিয়ারিজ ও ইঞ্জিনিয়ারিং পণ্য সবচেয়ে বেশি লাভবান হবে। এই চুক্তিকে বাজারের জন্য ‘গেম চেঞ্জার’ বলা হচ্ছে। অনুমান করা হচ্ছে, এর প্রভাবে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৭.৫ শতাংশে পৌঁছতে পারে, কর্পোরেট আয়ে ১৬–১৮ শতাংশ বৃদ্ধি হতে পারে এবং টাকা আরও শক্তিশালী হবে। টেকনিক্যাল দিক থেকেও বাজারে বুলিশ ইঙ্গিত মিলছে। শর্ট কভারিং ও বিদেশি বিনিয়োগ বাড়ায় ব্যাঙ্কিং, এনবিএফসি, আইটি, টেলিকম ও ক্যাপিটাল গুডস শেয়ারে আগ্রহ বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এই র‍্যালি শুধু একদিনের নয়—ভারতীয় শেয়ারবাজারে নতুন শক্তিশালী পর্বের সূচনা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *