আবারও শিশু নির্যাতন ও হত্যা

আমুদরিয়া নিউজ : বাংলাদেশের ময়মনসিংহে দুটি পৃথক যৌন সহিংসতার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধোবাউড়ায় ৫ বছরের এক শিশুকে কদম ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে। একই জেলার গফরগাঁওয়ে স্বামীর হাত-পা বেঁধে এক নারীকে গণধর্ষণের অভিযোগও উঠেছে, যদিও এ ঘটনায় গ্রেপ্তারের তথ্য জানা যায়নি।

ঘটনাগুলোকে ঘিরে বাংলাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন নিয়ে উদ্বেগ বাড়ছে। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এক সাংসদ অভিযোগ করেন, সরকারি সহায়তা কর্মসূচির সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে কোথাও কোথাও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। তাঁর মন্তব্য নিয়ে সংসদে বিতর্ক সৃষ্টি হয়। সামাজিকভাবে এই ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবি উঠছে বলে জানা গিয়েছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *