আমুদরিয়া নিউজ: প্রায় ১৮০০ বছরের ইতিহাস উন্মোচিত হলো রোমানিয়ায়। প্রত্নতাত্ত্বিক খননকার্যের সময় উদ্ধার হলো প্রাচীন রোমান সাম্রাজ্যের আমলের একটি অক্ষত শিশুর সমাধি। সমাধির ভিতরে মিলেছে মাটির তৈরি খেলনা, ব্রোঞ্জের অলংকার, মুদ্রা এবং ফুলের মালার অবশিষ্টাংশ।
রোমানিয়ার কনস্তানৎসা শহরের প্রাচীন টমিস নগরীর সমাধিক্ষেত্রে এই আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। প্রাথমিক গবেষণা অনুযায়ী, সমাধিটি খ্রিস্টীয় দ্বিতীয় থেকে তৃতীয় শতকের।
সমাধির ভিতরে একটি কাঠের কফিনও পাওয়া গিয়েছে। সেখানে রাখা ছিল দুটি মাটির খেলনা—চাকার উপর বসানো ঘোড়া এবং মোরগের আকৃতির একটি ঝুনঝুনি। পাশাপাশি উদ্ধার হয়েছে ব্রোঞ্জের বালা ও তাবিজ।
বিশেষজ্ঞদের মতে, প্রাচীন রোমান সমাজে শিশুদের সমাধিতে খেলনা, অলংকার ও ফুল রাখার রীতি ছিল।
Total Views:
0