পর্তুগাল শিবিরে মহাবিস্ফোরণ! কোচের সাথে সংঘাতে ক্যাম্প ছাড়লেন রোনাল্ডো

আমুদরিয়া নিউজ: ইউইএফএ নেশনস লিগের মাঝে পর্তুগাল জাতীয় দলে চরম বিতর্ক তৈরি হয়েছে। নতুন প্রধান কোচ জর্জে জেসুসের সাথে তীব্র দ্বন্দ্বে জড়িয়ে হঠাৎ করেই জাতীয় ক্যাম্প ছেড়েছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নরওয়ের বিরুদ্ধে ম্যাচে পুরো সময় তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার পাশাপাশি সাইডলাইনে দীর্ঘক্ষণ ওয়ার্ম-আপ করিয়েও মাঠে না নামানোয় চরম অপমানিত বোধ করেন তিনি। ২০০৮ সালের পর এই প্রথম দেশের হয়ে কোনো ম্যাচে অব্যবহৃত অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বসে থাকতে হলো সিআরসেভেন-কে।
কোচ জেসুস কোনো ঝামেলার কথা অস্বীকার করলেও, ক্ষুব্ধ রোনাল্ডো ক্যাম্প ছেড়ে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাওয়ার আগে তিনি জানিয়েছেন, সঠিক সময়ে এই বিদায়ের আসল সত্যিটা সবার সামনে আনবেন। ৪১ বছর বয়সী এই মহাতারকার আন্তর্জাতিক কেরিয়ার কি এভাবেই শেষ হতে চলেছে, তা নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *