সিটং-এর হোমস্টে-কাণ্ডে বড় পদক্ষেপ

আমুদরিয়া নিউজ: সিটং-এর হোমস্টেতে নববধূ দগ্ধের ঘটনায় গ্রেফতার ৪।বারবিকিউয়ের আগুনে নবদম্পতি দগ্ধ হওয়ার ঘটনায় হোমস্টের মালিক, ম্যানেজার ও দুই কর্মীকে গ্রেফতার করেছে দার্জিলিং পুলিশ।

শনিবার চার অভিযুক্তকে কার্শিয়াংয়ের আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ করে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আগামী ২৩ সেপ্টেম্বর ফের আদালতে তোলা হবে তাঁদের।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর সিতংয়ের হোমস্টেতে বারবিকিউ করার সময় আগুনে গুরুতর দগ্ধ হন চোপড়ার নববধূ নিকিতা সাহা। তাঁকে বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *