দূষণ রুখতে গুরুগ্রামে বড় সিদ্ধান্ত!

আমুদরিয়া নিউজ: দিল্লি-এনসিআর অঞ্চলে ক্রমশ বাড়ছে বায়ুদূষণ। আর সেই দূষণ নিয়ন্ত্রণে এবার একাধিক কড়া পদক্ষেপ করল হরিয়ানার গুরুগ্রাম জেলা প্রশাসন। সরকারি ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীকে অফিসে এসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে। পাশাপাশি আগামী ২০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ধুলো সৃষ্টিকারী নির্মাণ ও ভাঙার কাজ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। নির্মাণকাজের পাশাপাশি রাস্তা, ফ্লাইওভার, ওভারব্রিজ এবং বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পের ধুলো সৃষ্টিকারী কাজেও বিধিনিষেধ জারি করা হয়েছে।

তবে রেল পরিষেবা, মেট্রো, বিমানবন্দর, হাসপাতাল, জল সরবরাহ এবং জাতীয় নিরাপত্তার মতো জরুরি প্রকল্পগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। শিল্প প্রতিষ্ঠান ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও কাজের ধরন অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *