মাসের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

আমুদরিয়া নিউজ: মাসের শুরুতেই সিলিন্ডারপিছু ১৭ টাকা করে কমল বাণিজ্যিক গ্যাসের দাম। আজ, ১ মে থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৫১ টাকা ৫০ পয়সা। দিল্লিতে নতুন দাম হল ১৭৪৭ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে সিলিন্ডার প্রতি বাণিজিক এলপিজির দাম পড়বে ১৬৯৯ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৯০৬ টাকা। তবে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম পরিবর্তিত হয়নি। বাড়িতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। অন্যদিকে মূলত হোটেল, রেস্তোরাঁতেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহৃত হয়।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *