আমুদরিয়া নিউজ:মাঝ আকাশে আচমকাই এক যাত্রীর ল্যাপটপে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল আমেরিকান এয়ারলাইন্সের বিমানে। বিমানটি আটলান্টা থেকে ডালাসে যাচ্ছিল বলে জানা গেছে। ঘটনায় পাঁচজন আহত হন। ক্রুদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বিমানটি ডালাসে জরুরি অবতরণ করে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
Total Views:
0