আমুদরিয়া নিউজ: ভারতে পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। সরকারি পরিষেবা থেকে ব্যাঙ্কিং, সিম কার্ড—বিভিন্ন ক্ষেত্রেই আধারের প্রয়োজন হয়। কিন্তু একবার আধার তৈরি হয়ে গেলে কি তা পুরোপুরি মুছে ফেলা সম্ভব?
সাধারণভাবে এর উত্তর না। UIDAI-এর নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি নিজের ইচ্ছায় তাঁর আধার নম্বর স্থায়ীভাবে ডিলিট করতে পারেন না। তবে জাল বা ডুপ্লিকেট আধার, ভুল তথ্য কিংবা নির্দিষ্ট নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে UIDAI আধার নিষ্ক্রিয় করতে পারে।
অন্যদিকে, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আধার নম্বর না মুছেও রয়েছে একাধিক ব্যবস্থা। ব্যবহার করা যায় Masked Aadhaar, Virtual ID (VID) এবং Biometric Lock। তাই আধার বাতিলের পরিবর্তে নিরাপত্তা ব্যবস্থাগুলি ব্যবহার করাই হতে পারে কার্যকর উপায়।
Total Views:
1