আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চুক্তি আক্রমণাত্মক পদক্ষেপ, মন্তব্য কিম জং উনের

আমুদরিয়া নিউজ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আমেরিকা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সংক্রান্ত চুক্তিকে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন। কিমের মতে এই সিদ্ধান্ত কোরিয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বাড়াবে এবং উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে পিয়ংইয়ং তার প্রতিরক্ষা ক্ষমতা আরও জোরদার করতে বাধ্য হবে। কিম আরও জানান, দেশের নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করতে পারমাণবিক সাবমেরিন সহ বিভিন্ন সামরিক প্রকল্পে গতি আনা হচ্ছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *