কেরালায় ভারী বৃষ্টির সতর্কতা, ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট

আমুদরিয়া নিউজ: কেরালায় ফের সক্রিয় হয়েছে বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, আবহাওয়া দফতর জানিয়েছে, কেরালায় বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে।

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি, ধস ও হড়পা বান দেখা দিয়েছে। মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে হঠাৎ জলস্তর বেড়ে গিয়ে হড়পা বানের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, ইদুক্কি, এরনাকুলাম ও ত্রিশূর—এই ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরেঞ্জ অ্যালার্টের ক্ষেত্রে ২৪ ঘণ্টায় প্রায় ১১৫.৬ থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা বোঝানো হয়। পাশাপাশি বজ্রপাত এবং ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বরও কেরালার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *