চলতি বছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু, কোথায়?

আমুদরিয়া নিউজ: চলতি বছরে এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল রাজ্যে। সোমবার মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সি এক মহিলার। প্রবল শ্বাসকষ্ট নিয়ে সাত দিন ধরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবশেষে মৃত্যু হয় তাঁর। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে মহিলার মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করেছেন চিকিৎসকরা। লেখা হয়েছে, হৃদযন্ত্র এবং কিডনিতে সমস্যা ছিল মৃতার। সম্প্রতি সেপটিক শকে চলে গিয়েছিলেন তিনি।

 

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *