আমুদরিয়া নিউজ: মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন ও ওজন নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী।
নিজের বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’-র এক অনুষ্ঠানে ক্যাটরিনা বলেন, সামাজিক মাধ্যমের মন্তব্য যেন কখনও আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ না করে। অন্যের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারানো উচিত নয় বলেও জানান তিনি।
ক্যাটরিনার বার্তা, জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে গ্রহণ করা এবং নিজের উপর বিশ্বাস রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Total Views:
0