খুলতে চলেছে কসবা ল কলেজ! ৭ জুলাই থেকে শুরু পঠনপাঠন

আমুদরিয়া নিউজ: সোমবার ৭ জুলাই থেকে খুলছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ। কলেজের তরফে জানানো হয়েছে ওই দিন সকাল আটটা থেকে ক্লাস শুরু হবে। দ্রুত কলেজের ওয়েবসাইটে পঠনপাঠন শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে, তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের তরফে মূল ঘটনাস্থল অর্থাৎ ইউনিয়ন রুম, গার্ডরুম ‘সিল’ করে রাখা হবে। সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফে ক্লাস শুরুতে অনুমতি মেলার পরই কলেজের ভাইস প্রিন্সিপাল যোগাযোগ করেন উচ্চ শিক্ষা দফতরের এক শীর্ষ কর্তার সঙ্গে। তারপরেই পরিচালন সমিতির বৈঠকে পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের গার্ডরুমে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় কলেজের প্রাক্তন ছাত্র তথা তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র সহ কলেজের দুই ছাত্র ও কলেজের নিরাপত্তা রক্ষী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *