‘পশ্চিমবঙ্গ দিবস’-এর নতুন সরকারি দিন ২০ জুন

আমুদরিয়া নিউজ :  নবনির্বাচিত বিজেপি সরকার ২০ জুনকে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে, দেশভাগ ও পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এদিন রাজ্যজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং তারকেশ্বরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী  সরকারি দফতর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেও দিবসটি পালন করতে বলা হয়েছে। আগে মমতা  সরকার ১ লা  বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালন করলেও নতুন সরকার ২০ জুনকে আনুষ্ঠানিক ‘পশ্চিমবঙ্গ দিবস’ ঘোষণা করেছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টপাধ্যায়  জানান, পশ্চিমবঙ্গের জন্ম ও দেশভাগের ইতিহাস স্মরণ করতেই এই দিনটি বিশেষভাবে উদযাপিত হবে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *